সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব পাওয়া বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা জানানোর কথা রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন। পাশাপাশি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের অবদান স্মরণ এবং তাঁদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানোর একটি বিশেষ আয়োজন।
সদ্য সংবাদ/এজে