আ.লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করব: এমপি আমিরুল

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১৫:৪৬:০৯
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুরে আগামী পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম। তার দাবি, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে এলাকায় যে উন্নয়ন হয়নি, আগামী পাঁচ বছরে তা করে দেখাবে বর্তমান সরকার।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজাপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নই তাদের অগ্রাধিকার।

বিগত সরকারের নির্বাচনব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নয়, রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। অন্যদিকে বর্তমান জনপ্রতিনিধিরা জনগণের ভালোবাসা ও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ৫ আগস্টের পর থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছেন। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করার কথা জানান সংসদ সদস্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন বাদশা। এ সময় বক্তব্য দেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্যসচিব বনি আমিনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী