নিষিদ্ধ ছাত্রলীগের পদ্মা সেতু অবরোধের কর্মসূচিতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১৯:২২:৩৯
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পদ্মা সেতু অবরোধের কর্মসূচিসংক্রান্ত একটি ভিডিওতে ‘লাইক’ দেওয়ার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে পোস্ট ও আলোচনা দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান বুলুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদ্মা সেতু মহাসড়ক অবরোধের আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে জাজিরার বাসিন্দাদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

ওই ভিডিওতে জাজিরা থানার ওসি মো. সালেহ্ আহাম্মদের ‘OC Zajira’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ রিঅ্যাক্ট দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার অ্যাকাউন্ট থেকে এমন প্রতিক্রিয়া আসার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে ঘটনাটি ইচ্ছাকৃত, নাকি অসাবধানতাবশত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ওসি সালেহ্ আহাম্মদের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন সাংবাদিকেরা। তবে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানা গেছে। পরে খুদে বার্তার মাধ্যমে বক্তব্য চাওয়া হলেও তাঁর পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

অন্যদিকে, বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার রওনক জাহানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ঘটনাটির প্রমাণ পাঠানোর অনুরোধ জানান। তাঁর বক্তব্য, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। প্রমাণ পেলে খোঁজ নিয়ে বিষয়টি যাচাই করে দেখবেন।

​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী