১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বুধবারের বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ঢাকা মহানগরী ছাড়া দেশের অন্যান্য মহানগরের বাসিন্দাদের প্রতি এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি দেশে নাশকতা, সহিংসতা ও ভাঙচুরের প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিষয়টিও বিক্ষোভে তুলে ধরা হবে।
তিনি জানান, বুধবার ঢাকা মহানগরী বাদে দেশের অন্যান্য মহানগরে জামায়াতের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
সদ্য সংবাদ/এসএস