বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭:৩৭
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। একদিনের ব্যবধানে ব্রেন্ট ও ডব্লিউটিআই- দুই ধরনের অপরিশোধিত তেলের দামই বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে নভেম্বরের ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে পৌঁছায়। একই সময়ে অক্টোবরের জন্য যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০২ দশমিক ৩৪ ডলার।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এর আগে গত সপ্তাহ থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির ফলে সেই প্রবণতা আরও তীব্র হয়েছে। বাজার বিশ্লেষকদের মধ্যে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলিই তেলের বাজারে এই অস্থিরতার অন্যতম কারণ। ড্রোন হামলার পর সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার খবর এসেছে। এর পাশাপাশি ইরান-সমর্থিত হুথিদের বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার খবরও উদ্বেগ বাড়িয়েছে।

লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে বাব আল-মান্দাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে তেলসহ গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনে এই নৌপথ ব্যবহার করা হয়। সেখানে সংঘাত বা চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ ও তেল পরিবহন অবকাঠামো ঝুঁকির মুখে পড়লে সরবরাহ কমে গিয়ে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এমন আশঙ্কার মধ্যেই আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের মধ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। আর সেই উদ্বেগের সরাসরি প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামে।

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম সদ্য. দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? সদ্য. দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: সমাজকল্যাণমন্ত্রী সদ্য. রাজধানী থেকে আওয়ামী লীগ নেতা শাহীন গ্রেপ্তার সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম সদ্য. দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? সদ্য. দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: সমাজকল্যাণমন্ত্রী সদ্য. রাজধানী থেকে আওয়ামী লীগ নেতা শাহীন গ্রেপ্তার সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার