দেশের বাজারে আজও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। সর্বশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এরপর নতুন করে কোনো পরিবর্তন না আসায় সোমবার (১৪ সেপ্টেম্বর) সেই দামেই স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার আগের দামের তুলনায় এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা করা হয়। একইভাবে ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দামও ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল।
এদিকে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারিত রয়েছে ৩ হাজার ৯১ টাকা।
সদ্য সংবাদ/এসকে