শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ২২:০৯:৪১
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে রাঙামাটির সাজেকে পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত করেছে স্থানীয় দুটি সংগঠন। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্তের পর সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাজেক মাচলং বাজার পূজা উদ্‌যাপন কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দুর্গাপূজার সর্বজনীন উৎসবের প্রতি শ্রদ্ধা রেখে নির্ধারিত সময়ে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে।

যৌথ বিবৃতিতে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের জানমাল রক্ষার উদ্দেশ্যেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

তাঁরা আরও জানান, দুর্গাপূজা শেষ হওয়ার পর স্থানীয়দের তিন দফা দাবি ও শর্ত পূরণ না হলে আবারও অবরোধ কর্মসূচি চালু করা হবে। পরবর্তী কর্মসূচির বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে অবরোধ স্থগিতের সিদ্ধান্তের পর সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র আবারও সর্বসাধারণের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসনের এ ঘোষণার ফলে দীর্ঘ বিরতির পর পর্যটকেরা আবার সাজেক ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

প্রসঙ্গত, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ দীর্ঘ কয়েক বছর ধরে সাজেকের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সম্প্রতি প্রতিপক্ষ জেএসএস ইউপিডিএফের নিয়ন্ত্রণে থাকা সাজেকের অধিকাংশ এলাকা দখল করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং জেএসএসকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার দাবিতে গত কয়েক দিন ধরে স্থানীয় বাসিন্দাদের ব্যবহার করে অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল