শেরপুরে পুলিশ লাইন্স একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শ
শেরপুর প্রতিনিধি (মো. রাজন মিয়া)
১৫ অক্টোবর, ২০২৬ ২৩:৫৭:৪৩

শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় শেরপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুনাকের সভানেত্রী সাদিয়া রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার ও প্লেসের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম।

‘সুরে, নৃত্যে, আবৃত্তিতে শিল্পের ছোঁয়ায় আমাদের প্রাণের মিলনমেলা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা, নান্দনিক বোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহায়ক।

প্রধান অতিথি সাদিয়া রহমান শিক্ষার্থীদের পরিবেশনার প্রশংসা করেন। পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্লেসের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত