আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে খালে পড়ল পুলিশের গাড়ি

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ২০:০২:০৭
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে পুলিশের একটি পিকআপভ্যান। এ ঘটনায় দুই আসামি, দুই পুলিশ কনস্টেবল ও গাড়িচালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও এক আসামির অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পুলিশ কনস্টেবল মো. মোস্তফা, জুমান মিয়া, পিকআপচালক মো. তোফায়েল মিয়া এবং দুই আসামি মোহন মিয়া ও রোজিনা আক্তার। মোহন মিয়া মাদক মামলার রিমান্ডে থাকা আসামি এবং রোজিনা আক্তার একটি পারিবারিক মামলার আসামি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আসামিকে নিয়ে পুলিশের দুই কনস্টেবল পিকআপভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মনিপুর বাজারের কাছে পৌঁছানোর আগমুহূর্তে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে খালের পানি থেকে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন জানান, হঠাৎ দ্রুতগতিতে আসা পুলিশের পিকআপভ্যানটি প্রায় ২০ ফুট গভীর খালের পানিতে পড়ে যায়। এ সময় তিনি ও বাজারের অন্য লোকজন দ্রুত এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করেন।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান। তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়।

পুলিশ সুপার জানান, আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও এক আসামির অবস্থা গুরুতর। তাঁদের মাথায় সিটি স্ক্যান করা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী