ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৬:৪৫
সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ১৪ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আজাহারুল ইসলাম ওরফে কাওছার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।

পুলিশ জানায়, অভিযুক্ত আজাহারুল পেশায় রংমিস্ত্রি। তিনি সিলেটের দক্ষিণ সুরমা থানার বাসিন্দা। পরিবার নিয়ে ধামরাইয়ের কেলিয়া দক্ষিণ পাড়ায় ভাড়া থাকতেন। ৭ বছর আগে দুই মেয়েসহ এক নারীকে বিয়ে করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে কৌশলে পরিবারের সদস্যদের অচেতন করে বড় মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন তিনি। পরে ছোট মেয়ের সহায়তায় মা মুক্ত হয়ে বড় মেয়েকে উদ্ধার করেন। ভুক্তভোগী জানায়, এর আগেও একাধিকবার তাকে নির্যাতন করা হয়েছে।

ঘটনা জানাজানি হলে বুধবার সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি