শরীর চুলকানোই তার কাজ, মাসিক আয় ১৮ লাখ টাকা

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১১:৩৭
ছবি: সংগৃহীত

শরীর চুলকানোর বিশেষ সেবা দিয়ে মাসে প্রায় ১৮ লাখ টাকা আয় করছেন চীনের এক তরুণ উদ্যোক্তা। ব্যতিক্রমী এই ব্যবসার মাধ্যমে এরই মধ্যে শেনঝেনে দুটি শাখা চালু করেছেন ৩২ বছর বয়সী ঝাং শিয়াওচিয়াও।

ঝাংয়ের প্রতিষ্ঠানের নাম ‘সুমা’। এখানে গ্রাহকদের বিশেষ পদ্ধতিতে শরীর চুলকানোর সেবা দেওয়া হয়। এ কাজে কর্মীরা ব্যবহার করেন বিশেষভাবে তৈরি লম্বা নখ। অনেকটা ম্যাসাজের মতো করেই নির্দিষ্ট সময় ধরে গ্রাহকদের এই সেবা দেওয়া হয়।

প্রতি ঘণ্টার জন্য এই সেবার মূল্য নেওয়া হয় ৩০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪০০ টাকার সমান। প্রতিষ্ঠানটির দাবি, মানসিক চাপ কমানো ও আরামদায়ক ঘুমে সহায়তা করতেই এই সেবা জনপ্রিয় হয়ে উঠছে।

ঝাং জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখার পর এমন ব্যবসার ধারণা পান তিনি। ভিডিওটির নিচে অনেকেই শরীর চুলকানোর মতো সেবার জন্য অর্থ দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। ছোটবেলায় বাবার কাছ থেকে পিঠ চুলকানোর স্মৃতিও তাকে এই উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে।

চলতি বছরের মে মাসে প্রথম শাখা চালুর পর এক মাসের মধ্যেই দ্বিতীয় শাখা চালু করেন ঝাং। তার দাবি, বর্তমানে দুটি শাখাই লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। গ্রাহকদের বড় একটি অংশ পুরুষ বলে জানান তিনি।

এর আগে ঝাং কয়েকটি ব্যবসা শুরু করলেও সফল হতে পারেননি। বিশ্ববিদ্যালয় শেষ করার পর এক বছরে সাতটি চাকরি পরিবর্তন করেছিলেন তিনি। তবে এবার নিজের ব্যতিক্রমী ব্যবসাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

ঝাংয়ের লক্ষ্য, পুরো চীনে ‘সুমা’র ১০০টি শাখা চালু করা এবং শরীর চুলকানোর এই সেবাকে একটি স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি