দীর্ঘ চিকিৎসা শেষে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো অংশ নেন তিনি।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হুইলচেয়ারে করে সংসদ ভবনে প্রবেশ করেন মির্জা আব্বাস। এ সময় সংসদ সদস্যরা তাকে স্বাগত জানান।
অধিবেশনে মির্জা আব্বাসের উপস্থিতিকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দীর্ঘ সময় পর তিনি সংসদে ফিরেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানানো হচ্ছে।
এর আগে শারীরিক অসুস্থতার কারণে প্রায় পাঁচ মাস সংসদীয় কার্যক্রম থেকে দূরে ছিলেন মির্জা আব্বাস। এ সময় তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসা শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। তার সংসদে ফেরাকে কেন্দ্র করে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।
সদ্য সংবাদ/এসএস