কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৪

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১১:৩৯:১৬
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ নিয়ে এ ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণ ও আগুনে শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দগ্ধদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুসহ আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে কেবল আব্দুর রহমানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়েছে।

গত ১৯ নভেম্বর কলাবাগানের কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। তাঁদের মধ্যে একটি পরিবারের সদস্য দেড় বছর বয়সী শিশু আর এস রহমান, আব্দুর রহমান ও সাবা আক্তার। অন্য পরিবারের শামসুন্নাহার বেগম ও সানজিদা আক্তার ওই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন। এ ঘটনায় দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ