গ্রীন রোড সরকারি স্টাফ কোয়ার্টারে বন্ধ ঘোষণা ‘সকালের হাট-বাজার’

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ১৫:০২:১৫
ছবি: সংগৃহীত

রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠের পাশে বসা ‘সকালের হাট-বাজার’ আর চালু থাকছে না। অনির্দিষ্টকালের জন্য বাজারটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ১৮ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সমাজকেন্দ্রের সাধারণ সম্পাদক নাজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাজার বন্ধের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবাসিক এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষা এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি কমানো এবং শিশুদের খেলাধুলার উপযোগী পরিবেশ বজায় রাখার বিষয়টিও সিদ্ধান্তের পেছনে গুরুত্ব পেয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত স্থানে অস্থায়ী দোকান বসানো কিংবা হাট-বাজার পরিচালনা করা যাবে না। সেখানে বর্জ্য ফেলার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি সমাজকেন্দ্রের ভেতরে এবং এর দুই পাশের ফুটপাতেও দোকানপাট বসানো নিষিদ্ধ করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এলাকার বাসিন্দাদের চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, খেলার মাঠের পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং শিশুদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত গ্রীন রোডের ওই স্থানে ‘সকালের হাট-বাজার’ বন্ধ থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান