বিমানবন্দরে লাগেজ বেল্টে মনিটর, চোখের সামনেই দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ১৭:১১:০০
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে উড়োজাহাজ থেকে যাত্রীদের ব্যাগ নামানো এবং তা লাগেজ বেল্টে পৌঁছানোর প্রক্রিয়া সরাসরি মনিটরে দেখতে পারবেন যাত্রীরা।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লাগেজ বেল্ট এলাকায় ৬৫ ইঞ্চির ১৮টি ফোরকে মনিটর স্থাপন করা হয়েছে। পাশাপাশি আটটি লাগেজ বেল্টের ব্যাগেজ এলাকায় বসানো হয়েছে ৩২টি সিসি ক্যামেরা। প্রতিটি বেল্টের জন্য রাখা হয়েছে চারটি করে ক্যামেরা।

নতুন ব্যবস্থায় ক্যামেরার মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বিভিন্ন ধাপ পেরিয়ে বেল্টে পৌঁছানো পর্যন্ত কার্যক্রম সরাসরি মনিটরে দেখানো হবে। ফলে যাত্রীরা নিজেদের ব্যাগের ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনায় জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে ব্যাগ পেতে দেরি হওয়া কিংবা লাগেজের নিরাপত্তা নিয়ে যাত্রীদের উদ্বেগ কমাতেও এটি সহায়ক হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী