প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ১৪:৩৮:৫২
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)। একই সময়ে বিএনপিকে ঘিরে ১১৮টি এবং বর্তমান সরকারকে নিয়ে ৪৫১টি অপতথ্য ছড়ানোর তথ্যও তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান-২০২৬- এ প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান প্রেস সচিব। একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি এ পরিসংখ্যান তুলে ধরেন।

সালেহ শিবলী বলেন, অপতথ্য ও গুজব বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত নানা তথ্য ছড়িয়ে পড়লেও সেগুলোর সত্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়। ফলে গুরুত্বপূর্ণ খবরের সত্যতা নিশ্চিত করতে মানুষ এখনো দায়িত্বশীল গণমাধ্যমের ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, সামাজিকমাধ্যমের ব্যাপক বিস্তারের পাশাপাশি তথ্য প্রচারে দায়িত্বহীনতার প্রবণতাও বেড়েছে। তবে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা এখনো রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর দেখার পর সেটির সত্যতা যাচাই করতে অনেকে টেলিভিশন ও প্রতিষ্ঠিত সংবাদপত্রের খবরের সঙ্গে মিলিয়ে দেখেন।

অপতথ্য ও গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এ ক্ষেত্রে টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত তথ্য যাচাইবিষয়ক অনুষ্ঠান প্রচারের ওপর গুরুত্ব দেন তিনি।

সালেহ শিবলীর মতে, প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের তথ্য যাচাইবিষয়ক অনুষ্ঠানও দর্শক ও পাঠকদের ভুল তথ্য শনাক্ত করতে সহায়তা করতে পারে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও যাচাইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, কখনো কখনো বড় সংবাদমাধ্যমও যাচাই ছাড়াই ভুয়া ছবি বা তথ্য প্রকাশের ঝুঁকিতে পড়ে। তাই কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য ও উপাত্তের সত্যতা নিশ্চিত করা সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী