পুরান ঢাকায় প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানে আটক ৬

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ২০:২৬:৫১
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার ঢাকা-৬ আসন থেকে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর ঘোষণা, মাদক ব্যবসার সঙ্গে যে দলেরই কেউ যুক্ত থাকুক, আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। নিজের দলের কেউ এ অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশে একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক হোসেন। অভিযানের সময় মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদকের কারণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘ ছয় মাস ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে। বাইরে থেকে যারা এলাকায় মাদক সরবরাহ করে, তাদের শনাক্ত ও আটকে সহযোগিতাকারীদেরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, ঢাকা-৬ আসনে মাদকবিরোধী কার্যক্রম শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। দেশের কোথাও মাদক ব্যবসার সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আটক ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের মারধর করতে নয়, আইনের আওতায় আনতেই অভিযান চালানো হয়েছে। পুলিশ তদন্ত করবে এবং আইন অনুযায়ী তাঁদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই অপরাধের শাস্তি নিশ্চিত করার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এদিকে, অভিযানে ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির। তিনি জানান, প্রতিমন্ত্রীর ফোন পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসেন।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় একটি পদার্থ পাওয়া গেছে। সেটি হেরোইন কি না, পরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।

ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় এর আগেও মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এলাকাটিকে মাদকমুক্ত করার উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চেয়েছেন ইশরাক হোসেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী