দুর্গাপূজায় নাশকতার শঙ্কা নেই, অপচেষ্টা ঠেকাতে প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ১২:২০:১১
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব ঘিরে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন পর্যন্ত নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য না পেলেও উৎসবের পরিবেশ বিঘ্নিত করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতেও নজরদারি চালানো হচ্ছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট আশঙ্কা বা তথ্য পুলিশের কাছে নেই। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতা মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ডিএমপি কমিশনার জানান, পূজামণ্ডপের গুরুত্ব ও ধরন বিবেচনায় নিয়ে চারটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২ হাজার ১০০ পুলিশ সদস্য। এ ছাড়া মণ্ডপের আশপাশে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

উৎসবের দিনগুলোতে নগরীর যান চলাচল স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের সাইবার টিম নিবিড়ভাবে নজরদারি করছে বলে জানান তিনি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি প্রধান বলেন, কোনো তথ্যের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করা উচিত নয়। গুজব এড়িয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি, যাতে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করা যায়।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ