মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ১১:৫৮:১১
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি এবার সামনের অংশেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে নিজ উদ্যোগে সামনের নম্বরপ্লেট স্থাপন করতে হবে মালিকদের। অন্যথায়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে সড়কে যানবাহন শনাক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে এবার সামনে নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি ও স্থাপন করতে হবে। এ ক্ষেত্রে প্লেট তৈরির উপকরণ, রং এবং অক্ষরের ধরন নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিআরটিএর শর্ত অনুযায়ী, নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এর পটভূমি হবে সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা, অলংকরণ কিংবা অতিরিক্ত সৌন্দর্যবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।

এ ছাড়া মোটরসাইকেলের ধরন অনুযায়ী নম্বরপ্লেটের আকারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার রাখতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই নম্বরের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপন করতে হবে। এ সময়সীমার মধ্যে নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মোটরসাইকেল মালিককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ