নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবর ঘিরে বিরিয়ানির দোকানে পুলিশের তল্লাশি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ২৩:১০:৪৮
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল আয়োজনের পরিকল্পনার তথ্য পেয়ে একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি এলাকার ‘আসলাম বিরিয়ানি’ নামের দোকানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের কাছে তথ্য ছিল, জুমার নামাজের পর ওই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একত্র হয়ে মিছিল বের করতে পারেন। এ উপলক্ষে তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন তথ্যের ভিত্তিতে দোকানটির আশপাশে অবস্থান নেয় পুলিশ।

দোকানটির মালিক আসলাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার আসে। অর্ডারের বিপরীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাকে ৩০ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। অর্ডারদাতারা জানিয়েছিলেন, শুক্রবার জুমার নামাজের পর দোকানে বসেই খাবার খাবেন তারা।

তবে নির্ধারিত সময়ে পুলিশ দোকানটিতে অবস্থান নেওয়ার পর খাবার নিতে বা খেতে অর্ডারদাতাদের কাউকে সেখানে দেখা যায়নি বলে জানান দোকানমালিক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য মিছিলের প্রস্তুতির বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে যায়। পরে এলাকায় আর কাউকে মিছিল করতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কার্যক্রমের বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং এ ধরনের তৎপরতা ঠেকাতে নজরদারি অব্যাহত আছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ