রাজপথে থালাপতি বিজয়ের দল, দাবি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ২১:৫১:৫৩
ছবি: সংগৃহীত

ভারতের বিরোধী রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া’র কর্মসূচিতে সক্রিয় হওয়ার পর এবার জাতীয় পর্যায়ের আন্দোলনেও যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। দলটির প্রধান থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন এই রাজনৈতিক দলটি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিরোধীদের প্রতিবাদে শামিল হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে বিষয়টি জানান বিদুথালাই চিরুথাইগাল কাচির (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালাভান। তিনি বলেন, টিভিকে ইতোমধ্যে ইন্ডিয়া জোটে যুক্ত হয়েছে এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোটের কর্মসূচিতে অংশ নিচ্ছে।

থিরুমাভালাভানের ভাষ্য অনুযায়ী, দলটি সম্প্রতি তামিলনাড়ুতে জোটের রাজ্য পর্যায়ের কর্মসূচিতে যুক্ত হয়েছে। আগামীতে বিরোধী দলগুলোর জাতীয় পর্যায়ের আন্দোলনেও তাদের অংশগ্রহণ থাকবে।

এরই মধ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেন্নাইয়ের এগমোর এলাকায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত বিরোধী দলগুলোর বিক্ষোভে অংশ নেয় টিভিকে। ইন্ডিয়া জোটে যুক্ত হওয়ার পর এটিই ছিল দলটির প্রথম যৌথ প্রতিবাদ কর্মসূচি।

ওই কর্মসূচিতে টিভিকের পক্ষে প্রতিনিধিত্ব করেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী এ রাজমোহন। তবে বিক্ষোভে উপস্থিত ছিলেন না দলের প্রধান থালাপতি বিজয়।

ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলোর আপত্তির মধ্যেই টিভিকের এই অংশগ্রহণকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। জাতীয় পর্যায়ের আন্দোলনে দলটির অংশগ্রহণের ফলে বিরোধী জোটের কর্মসূচিতে তাদের ভূমিকা আরও বাড়তে পারে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ