লন্ডনের রাস্তায় কোকেন সেবনের পর অচেতন আরব আমিরাতের রাজবধূ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ১৯:৩৭:০৫
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে নিজের ছোট সন্তানকে নিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকার ঘটনায় সন্তানের প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য মেহরা আল নাহিয়ান। ৩২ বছর বয়সী এই নারীকে ঘিরে ঘটনাটি সম্প্রতি লন্ডনের একটি আদালতে আলোচনায় আসে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি সড়কে অচেতন অবস্থায় পড়ে ছিলেন মেহরা। এ সময় তাঁর শিশুসন্তানটি একা রাস্তায় ঘোরাফেরা করছিল। একপর্যায়ে শিশুটি দ্রুতগতির যানবাহনের কাছাকাছি চলে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতি বুঝতে পেরে কয়েকজন পথচারী শিশুটির দিকে নজর দেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন। রাত পৌনে দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগপর্যন্ত তাঁরা শিশুটির দেখাশোনা করেন। প্রায় আধা ঘণ্টা পর মেহরার জ্ঞান ফেরে। তখন আশপাশের লোকজন তাঁর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তিনি বিরক্তি দেখান বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বিচারিক কার্যক্রম চলে। শুনানিতে সন্তানের প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেন মেহরা। আদালতে তাঁর শরীরে মাদকের প্রভাব থাকার অভিযোগও তুলে ধরা হয়।

তবে মেহরার আইনজীবী স্টিফেন ভুলো কেসি আদালতে দাবি করেন, যেদিন তাঁকে রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায়, সেদিন তিনি কোকেন সেবন করেননি। আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এর আগের কয়েক দিনে মাদক সেবনের কারণে তিনি চরম ক্লান্তিতে ভুগছিলেন।

আদালতকে জানানো হয়, মেহরার কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও তাঁর কাছ থেকে কোনো অবৈধ মাদক উদ্ধার করা হয়নি। ঘটনার পর তাঁকে মাদকাসক্তির চিকিৎসার জন্য একটি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করা হয়।

নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন মেহরা এমনটাই আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী। তিনি মাদকাসক্তি থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে ফেরার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও আদালতকে জানানো হয়।

বিচারক জনসন কেসি শুনানিতে বলেন, ওই সময় পথচারীরা এগিয়ে না এলে শিশুটির গুরুতর বিপদ হতে পারত। চলন্ত গাড়ির ধাক্কায় আহত হওয়া, হারিয়ে যাওয়া কিংবা অপরিচিত কারও মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল শিশুটির। পাশাপাশি, কাছাকাছি দুজন প্রাপ্তবয়স্ককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখার কারণে শিশুটির মধ্যে ভয় ও মানসিক আঘাত তৈরি হতে পারত।

আদালত মেহরাকে দুই বছরের কমিউনিটি অর্ডারের আওতায় রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাঁকে পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে। এ ঘটনায় তাঁকে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানাও করা হয়েছে।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিয়ের সূত্রে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সঙ্গে যুক্ত মেহরা যুক্তরাজ্যে প্রতি মাসে ৮ হাজার পাউন্ড সরকারি ভাতা পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ