৩৬ বছরের শিক্ষকতা শেষে অবসরে গেলেন সহকারী প্রধান শিক্ষক আলাউল কবির

স
সাখাওয়াত সাকিব ( মীরসরাই প্রতিনিধি )
১৬ অক্টোবর, ২০২৬ ১৭:৪৩:০০
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউল কবির। বিদায়ের দিনে শিক্ষার্থীদের ফুল ছিটানো, স্কাউট দলের সম্মানজনক বিদায় এবং সহকর্মীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সজ্জিত প্রাইভেট কারে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

একসময় সাইকেল কিংবা স্কুটি চালিয়ে বিদ্যালয়ে আসতেন আলাউল কবির। রোদ-বৃষ্টি উপেক্ষা করে ছুটে যেতেন শিক্ষার্থীদের পাঠদান করতে। দীর্ঘ কর্মজীবনের ইতি টানার দিনে সেই বিদ্যালয় থেকেই পেলেন ভালোবাসা ও সম্মানে ভরা ব্যতিক্রমী বিদায়।

১৯৯১ সালে মাত্র ১ হাজার ৫১২ টাকা ৫০ পয়সা বেতনে শিক্ষকতা শুরু করেন তিনি। প্রথমে মিরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের বিদ্যালয়ে যাতায়াত করতে বাসে চড়ার পাশাপাশি প্রায় তিন কিলোমিটার পথ হেঁটেও যেতে হয়েছে তাঁকে। এরপর জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় ও বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সর্বশেষ ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে টানা ১৬ বছর সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ বিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও গণিত বিষয়ে পাঠদান করতেন তিনি।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলের মালা, ফুলের তোড়া, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে বিদায় জানায় প্রিয় শিক্ষককে। দেয়া হয় নানান উপহার সামগ্রী। স্কাউট দলের সদস্যরা তাঁকে সজ্জিত প্রাইভেট কার পর্যন্ত এগিয়ে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজ কবির। বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক নির্মল চন্দ্র নাথ, অভিভাবক সদস্য মহি উদ্দিন ও শিক্ষক প্রতিনিধি জোৎস্না আরা বেগম।

বক্তারা আলাউল কবিরের দীর্ঘ কর্মজীবন, আন্তরিকতা ও বিদ্যালয়ের প্রতি অবদানের কথা তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর অবসরজীবন কামনা করেন।

বিদায়ী শিক্ষক আলাউল কবির বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা ও বিদ্যালয় পরিবারের আন্তরিকতা তাঁকে সব সময় অনুপ্রাণিত করেছে। বিদায়ের দিনে সবার ভালোবাসা ও সম্মান তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আনোয়ার বলেন, আলাউল কবির দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সহকর্মী হিসেবে তাঁর সঙ্গে কাটানো সময় আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদায় আমাদের জন্য আবেগের, তবে তাঁর অবদান ও স্মৃতি বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকবে।

বিদ্যালয়ের সভাপতি ফিরোজ কবির বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শিক্ষার্থীদের জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আলাউল কবির তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তাঁর অবদান বিদ্যালয় পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমরা তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য ও সুখ-শান্তি কামনা করি।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ