উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৩:৫১:৩৪
সংগৃহীত

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে ফের দোকান বসানো হলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, হকারদের ব্যবসা বন্ধ করা নয়, বরং নির্দিষ্ট জায়গায় তাদের বসার সুযোগ নিশ্চিত করাই সিটি করপোরেশনের লক্ষ্য।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম জানান, হকারদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। সেখানে ফুটপাত ও সড়ক ব্যবহারের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। মূল সড়ক দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, সরকার হকারদের উচ্ছেদ করতে চায় না। তবে নির্দিষ্ট স্থান ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। যারা নির্ধারিত জায়গায় বসবেন, তাদের উচ্ছেদের মুখে পড়তে হবে না।

তিনি আরও জানান, হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট পরিচালনার সুযোগ রাখা হচ্ছে। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানগুলোতে হকাররা যাতে ব্যবসা করতে পারেন, সে বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে।

আবদুস সালাম বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে হকারদের জন্যও একটি গ্রহণযোগ্য ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে সিটি করপোরেশন।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির