তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৩:২৪:১২
সংগৃহীত

বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ চলাকালে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনঃস্থাপনের দাবি জানান চালকরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির পক্ষে অবস্থান নেন তারা।

অটোরিকশাচালকদের আরেকটি দাবি হলো- সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বৈধ অনুমতি এবং লাইসেন্সের ব্যবস্থা করা। তাদের অভিযোগ, নীতিমালার অনিশ্চয়তা ও নানা হয়রানির কারণে দীর্ঘদিন ধরে তারা সমস্যার মধ্যে রয়েছেন।

চালকদের ভাষ্য, অটোরিকশার ব্যাটারি চার্জের জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা যানবাহন চালানোর উপযোগী করে ব্যাটারি চার্জ দিতে পারছেন না। এতে অটোরিকশা চালানো বন্ধ থাকায় আয়-রোজগারেও বড় ধরনের প্রভাব পড়ছে।

এদিকে সড়কে চালকদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় যানজট। এতে যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীরা জানান, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির