বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আবু আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আবু হেনা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংগঠনটির বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরের জন্য ২০২৭ সালের এ কমিটি দায়িত্ব পালন করবে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সভাপতি আবু আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক মো. আবু হেনা ২০২২-২৩ শিক্ষাবর্ষে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন।
দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক মো. আবু হেনা বলেন, খুলনা জেলা থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখাই তাঁদের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করা এবং তাঁদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে সব শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে কাজ করার কথাও জানান নবনিযুক্ত সাধারণ সম্পাদক।
সদ্য সংবাদ/এজে