সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসন ভবন ঘেরাও

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ২০:৩২:৪১
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন কর্মরত সাংবাদিক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা ঘেরাও কর্মসূচি শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাংবাদিকরা হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান খান বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের ভয় বা সন্ত্রাসের পরিবেশ তারা মেনে নেবেন না। হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো আশ্বাস পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করে হামলায় জড়িত হিসেবে যাদের শনাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক শাকিবুল ইসলাম বলেন, হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। একই সঙ্গে ছাত্রদল থেকে তাদের বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন শাকিবুল ইসলাম। কাজলা পুলিশ ফাঁড়ি থাকা এবং একাধিক সহকারী প্রক্টর দায়িত্বে থাকার পরও কীভাবে হামলার ঘটনা ঘটল, তার ব্যাখ্যা দাবি করেন তিনি।

কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিক ও সংবাদকর্মী অংশ নেন। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বিক্ষোভকারীরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির