কুবি-বিসিক চুক্তির প্রথম কার্যক্রম শুরু, ৪১ শিক্ষার্থীকে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

ক
কুবি প্রতিনিধি
৫ অক্টোবর, ২০২৬ ১৬:৫৫:০০
মোঃ ইব্রাহিম

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ৪১ শিক্ষার্থীকে পাঁচ দিনব্যাপী ‘শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), কুমিল্লা।

‎রোববার (৪ অক্টোবর) বিসিক, কুমিল্লার জেলা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক, কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। প্রশিক্ষণটি পরিচালনা করছেন বিসিক, কুমিল্লার উপব্যবস্থাপক মো. আব্দুল্লাহ-আল-মাসুম।

‎প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া ৪১ শিক্ষার্থীকে সফল উদ্যোক্তার গুণাবলি, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, সোয়ট এনালাইসিস, প্রোডাকশন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং এবং প্রজেক্ট প্রোফাইল প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হবে।

‎রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 'এমপ্লয়েবল গ্র্যাজুয়েট' হিসেবে তৈরির উদ্দেশ্যে আইকিউএসি-র উদ্যোগে ওবিই মডেল অনুসরণ করে নতুন কারিকুলাম ডিজাইন করা হয়েছে। এতে ওয়ার্ক ইন্টিগ্রেটেড কোর্স হিসেবে 'পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট' যুক্ত করা হয়েছে, যার একটি অন্যতম মডিউল হলো 'এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট'।”

‎তিনি আরও জানান, “শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন' প্রোগ্রাম আয়োজন করা হয়। সেখানে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়, যার মধ্যে বিসিক অন্যতম। বিসিকের অধীনে রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৫ দিনব্যাপী ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কুমিল্লা বিসিক শিল্প নগরীতে সরাসরি হাতে-কলমে শেখার সুযোগ পাবে।”

‎উল্লেখ্য, গত ১৮ আগস্ট ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে ৪২টি প্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্প্রসারণে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয়।

সদ্য সংবাদ/এসকে

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির