কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা আমির-তানিম ও মাজহার

কুবি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৭:৩৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর পর্দা নেমেছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের মধ্যকার রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়েছে।

এবারের টুর্নামেন্টে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসনিমুর রহমান তানিম। ‘প্লেয়ার অব দ্য ফাইনাল’ ও ‘সেরা গোলদাতা’ হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আমির মজুমদার। একই বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন ‘সেরা গোলরক্ষক’।

নিজের অনুভূতি প্রকাশ করে মাজহারুল ইসলাম বলেন, ‘ফাইনাল খেলায় টানা তৃতীয়বারের মতো সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৮টি বিভাগের প্রতিযোগিতার মধ্যে এই অর্জনের পেছনে প্রায় এক মাস ধরে প্রতিদিন সকাল ৬টা থেকে কঠোর অনুশীলন, পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছি। ব্যক্তিগত এই অর্জনকে আমি দলের সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করছি।’

দুটি ব্যক্তিগত পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে আমির মজুমদার বলেন, ‘দীর্ঘদিনের প্রস্তুতি, নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ অর্জনের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি টপ গোলস্কোরার ও প্লেয়ার অব দ্য ফাইনাল হওয়ায়ও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লার দুঃখ গোমতী, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দুঃখ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগকে টানা তিনবার ফাইনালে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।’

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তাসনিমুর রহমান তানিম বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল ছিল। তিনবারই আমরা রানার্সআপ হয়েছি। প্রতিবারই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। প্রথম টুর্নামেন্টে ভুলের কারণে এবং দ্বিতীয় টুর্নামেন্টে টাইব্রেকারে হেরে গেছি। এটাও আমাদের তৃতীয় টুর্নামেন্টের ফাইনাল ছিল। হয়তো এটা আমাদের ব্যাড লাক। সামনের বার আমরা আরও ভালো করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আমার যে ব্যক্তিগত অর্জন, এটা আসলে পুরো টিমের অর্জন। টিম আমাকে সাপোর্ট করেছে বলেই আমি এটা পেয়েছি। তাই এই অর্জনটা আমি পুরো টিমকে উৎসর্গ করেছি।’

উল্লেখ্য, গত ৩০ আগস্ট অর্থনীতি ও ফার্মেসি বিভাগের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগ অংশগ্রহণ করে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. নতুন দায়িত্ব পেল সরকারের দুই মন্ত্রী সদ্য. নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. নতুন দায়িত্ব পেল সরকারের দুই মন্ত্রী সদ্য. নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের