কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

কুবি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৮:৫৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনালে লোকপ্রশাসন বিভাগকে ২–১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে যায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। দ্বিতীয়ার্ধে লোকপ্রশাসন বিভাগ একটি গোল শোধ করলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি। ফলে টানা তৃতীয়বার ফাইনালে হেরে রানার্সআপ হয় লোকপ্রশাসন বিভাগ।

এর আগে সকাল ১০টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে ১–০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলা বিভাগ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, “উদ্বোধনের দিন আমরা তোমাদের নিজেদের মধ্যে সংঘর্ষ এড়িয়ে খেলতে বলেছিলাম। তোমরা সেই কথা রেখেছ। সবগুলো ম্যাচ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন জানাই। পাশাপাশি তৃতীয় স্থান অর্জনকারী বাংলা বিভাগকেও অভিনন্দন।”

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “এই বছর কোনো অঘটন ছাড়াই আমরা টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। ঊনিশটি বিভাগের খেলোয়াড়, প্রক্টোরিয়াল টিম, ক্রীড়া পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষকরা এ সাফল্যের কৃতিত্বের দাবিদার। আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাথে বাকি ১৮টি দলের খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল গঠন করে একটা ম্যাচের আয়োজন করা হবে। সেখানে পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ফুটবল দল গঠন করা হবে। যারা আগামী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে।”

অনুষ্ঠানের সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, “সবার সহযোগিতা ছাড়া আমার পক্ষে এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। আমি চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনায় নয়, খেলাধুলার মাধ্যমেও সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করুক। ভবিষ্যতেও এ ধরনের সফল টুর্নামেন্ট আয়োজনে আপনাদের সহযোগিতা কামনা করছি। জয়ী ও রানার্সআপসহ সবাইকে অভিনন্দন জানাই।”

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস