ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেষণে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পালনের জন্য তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই সঙ্গে কর্নেল মো. সাইদুল ইসলামকে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির পর তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। তাঁর চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। পরে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।
সদ্য সংবাদ/ এআর