বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২০:০০
ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের আইনি ভিত্তি তৈরি হলো। এ জন্য ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে বিলটি অনুমোদন পায়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

আইন প্রণয়নের কার্যক্রমে বিলটি বিবেচনায় নেওয়ার প্রস্তাব উত্থাপন করা হলে স্পিকার সংসদ সদস্যদের মতামত জানতে চান। এ সময় বিরোধীদল আপত্তি জানায়। তবে কণ্ঠভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা হয়।

পরে বিলের বিভিন্ন দফা নিয়ে আলোচনা ও সংশোধনী প্রস্তাবের কার্যক্রম সম্পন্ন হয়। এরপর স্পিকার বিলটি পাসের জন্য সংসদের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কণ্ঠভোটে তা পাস হয়।

সংসদীয় কার্যক্রমের মাধ্যমে র‍্যাব বিলুপ্তির পাশাপাশি বাহিনীটির পরিবর্তে এসআরবি গঠনের পথও আনুষ্ঠানিকভাবে তৈরি হলো।

এর আগে ২০০৩ সালে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স’ সংশোধনের মাধ্যমে র‍্যাব প্রতিষ্ঠার আইনি কাঠামো তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে বাহিনীটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নানা সময়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়।

নতুন আইনের মাধ্যমে বিদ্যমান আইনে র‍্যাব-সংক্রান্ত বিধানগুলো বাদ দিয়ে এসআরবির জন্য পৃথক আইন প্রণয়ন করা হচ্ছে। একই ধারাবাহিকতায় পুরোনো ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করার উদ্যোগও নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত ‘এপিবিএন বিল’ও জাতীয় সংসদে পাস হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন