সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৮:২৮

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক অংশের নম্বর বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। তাদের দাবি, লিখিত পরীক্ষার তুলনায় ভাইভার নম্বর উল্লেখযোগ্যভাবে বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ তৈরি হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, ভাইভার নম্বর বাড়ানোর মাধ্যমে সরকারি চাকরির নিয়োগ ব্যবস্থায় বৈষম্য ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। সিদ্ধান্ত পরিবর্তন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের পরও সরকারি চাকরির নিয়োগব্যবস্থায় নতুন করে বৈষম্যের সুযোগ তৈরি করা হচ্ছে বলে তারা মনে করছেন। তার ভাষ্য, ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

জাতীয় ছাত্রশক্তির কুবি শাখার সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, শিক্ষার্থীরা নিয়োগে কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে মূল্যায়ন চান। তার দাবি, ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আরও সংগঠিতভাবে প্রতিবাদ করবেন।

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয় প্রভাব বা পক্ষপাতের সুযোগ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হবে।

কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ভাইভার নম্বর বাড়ানো হলে লিখিত পরীক্ষায় ভালো ফল করা প্রার্থীদের সঙ্গে মৌখিক পরীক্ষায় বড় ব্যবধান তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, এতে নিয়োগপ্রক্রিয়ায় মেধার যথাযথ মূল্যায়ন বাধাগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের পাশাপাশি প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের যেকোনো সুযোগ বন্ধ করার দাবি জানান তিনি।

এদিকে, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ বিধিমালায় মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাব নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১১ ও ১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার কথা বলা হয়েছে।

এ ছাড়া ১৩ থেকে ১৬তম গ্রেডে মৌখিক পরীক্ষার নম্বর ১০ থেকে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ২৫ করার প্রস্তাব রয়েছে। এই পরিবর্তনের বিরোধিতা করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা?