কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি

কুবি প্রতিনিধি
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৮:২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। ১০ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় বড়ুয়াকে আহ্বায়ক এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিলকে সদস্য সচিব করা হয়েছে। মূখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম রনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আলামিন মজুমদার। সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক। যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে মোহাম্মদ ওসমান এবং যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের আজম খান।

এ ছাড়া সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন নাঈমুর রহমান, বিল্লাল হোসেন ও জি. এম. তৈয়ুবুর ইসলাম।

দায়িত্ব পাওয়ার পর সৈয়দা নাজিফা নাফিল বলেন, সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখায় তাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়াকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে আহ্বায়ক নিলয় বড়ুয়া কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরার কথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করতে হবে। এই আহ্বায়ক কমিটির মেয়াদ হবে এক বছর।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু