প্লিজ কেউ উত্তেজিত হবেন না : সভাপতি মাসুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় বাকবিতণ্ডা ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ।
বুধবার (২০ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ সভায় পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে মাসুদ সবাইকে শান্ত হতে অনুরোধ করেন। তিনি বলেন, “প্লিজ কেউ উত্তেজিত হবেন না। এটা উত্তেজনার জায়গা না। উত্তেজিত হয়ে কিছু করা যাবে না। সরকারি প্রজ্ঞাপন ও নিয়ম মেনেই আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে হবে।”
তিনি আরও বলেন, “এখানে জেলার মুরুব্বিদের নিয়ে আলোচনা চলছে। এটা রাস্তাঘাট না, আপনারা হেলপার বা ড্রাইভারদের সাথে আচরণ করছেন না। তাই দয়া করে আপনাদের আচরণ সংযত রাখুন।”
সভায় বক্তারা যখন দাবি করেন যে বর্তমানে পরিবহন খাতে আর চাঁদাবাজি নেই, তাই বাস ভাড়া আরও কমানো উচিত—তখন আবু সাউদ মাসুদ এর ভিন্নমত তুলে ধরেন। তিনি বলেন, “আমরা মিডিয়াতে কাজ করি বিধায় খুঁজি সংবাদের পেছনের সংবাদ। পরিবহন খাতের মালিক সমিতিগুলো নিয়ন্ত্রণ করে রাজনৈতিক নেতৃবৃন্দ। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণকারীরাও পাল্টে যায়, কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা একই থাকে।”
এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পাল্টা মন্তব্য করতে চাইলে তাকে থামিয়ে দিয়ে মাসুদ বলেন, “বাস মালিকরা প্রকাশ্যে কিছু বলবে না, কারণ তাদের নিরাপত্তা জনিত কারণ আছে। মূলত চাঁদার টাকা কেটে রাখা হয় মালিকদের কাছ থেকে। তবে এটা মালিকরা সরাসরি দেয় না, নিয়ন্ত্রণ করে তাদের সমিতি, আর সেই সমিতিগুলোই রাজনৈতিক নেতাদের হাতে নিয়ন্ত্রিত।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি