ফোনে হবু বর শুনলেন ২২ মিনিটের চিৎকার, অতঃপর...

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
মহারাষ্ট্রের নাসিকে প্রাক্তন প্রেমিকের ছুরিকাঘাতে এক তরুণী নিহত হয়েছেন। পরে অভিযুক্ত যুবকও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে নাসিকের ইন্দিরা নগর এলাকার বনসম্পদা পার্কের কাছে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম বৈষ্ণবী এবং অভিযুক্তের নাম সাহিল লভাহরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমরাবতী জেলার বাসিন্দা বৈষ্ণবীর সঙ্গে যবতমাল জেলার উমরখেডের বাসিন্দা সাহিলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি বৈষ্ণবীর পরিবারের পক্ষ থেকে অন্য এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়। বিষয়টি মেনে নিতে না পেরে শুক্রবার রাতে সাহিল বৈষ্ণবীকে বনসম্পদা পার্ক এলাকায় দেখা করতে ডেকে পাঠান। সেখানে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে বৈষ্ণবী তার হবু বরকে ফোন করে বলেন, সাহিল সেখানে এসেছে এবং দ্রুত আসতে অনুরোধ করেন। ফোনটি কাটা হয়নি। প্রায় ২২ মিনিট ধরে তিনি ফোনে তাদের কথোপকথন শুনতে থাকেন। অভিযোগ, এরপর ক্ষিপ্ত হয়ে সাহিল সঙ্গে থাকা ছুরি দিয়ে বৈষ্ণবীকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর সাহিল ফোনে বৈষ্ণবীর হবু বরকে বলেন, “বৈষ্ণবী শেষ।”

ঘটনার কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় সাহিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈষ্ণবীকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে নাসিক পুলিশ। বৈষ্ণবীর বিয়ে ঠিক হওয়ার খবর সাহিল কীভাবে জানতে পেরেছিলেন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠে আরেকটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে। সেখানে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় তার শরীরে বিষধর সাপ ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। সাপের কামড়ে ৩৫ বছর বয়সী অতুল পানওয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তার স্ত্রী দামিনী, তার কথিত প্রেমিক তুষার ওরফে নিক্কি এবং সহযোগী সোনু ও উদয়কে গ্রেপ্তার করেছে।

তদন্তে জানা যায়, অতুল ও দামিনী ২০১৯ সালে পরিবারের অমতে প্রেম করে বিয়ে করেছিলেন এবং যৌথভাবে একটি বিদ্যালয় পরিচালনা করতেন। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হলে দামিনীর সঙ্গে বিদ্যালয়ের গাড়িচালক তুষারের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরেই অতুলকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ তদন্তকারীদের।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী