পাটওয়ারীর পর এবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগে গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। অন্তত ছয়টি কেন্দ্রে ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে সেখানে যান ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এর কিছুক্ষণ পরই প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও কার্যালয়ে উপস্থিত হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কক্ষে প্রবেশ করেন।

তার সঙ্গে থাকা প্রধান নির্বাচনি এজেন্ট শাহীন আহমেদ অভিযোগ করেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট এবং মির্জা আব্বাস মহিলা কলেজ—এই ছয় কেন্দ্রে ফলাফল পাল্টানোর চেষ্টা চলছে।

শাহীন আহমেদের দাবি, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তাদের প্রার্থী এগিয়ে থাকার পরও ফল ঘোষণা করা হচ্ছে না। এজেন্টদের কক্ষে আটকে রেখে একাধিকবার ভোট গণনা করা হচ্ছে এবং বাতিল ভোট যুক্ত করে মির্জা আব্বাসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ জানিয়ে প্রায় দুই ঘণ্টা কার্যালয়ে অবস্থান করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রাত সাড়ে ১০টার দিকে তিনি কোনো বক্তব্য না দিয়েই কার্যালয় ত্যাগ করেন।

এর কিছুক্ষণ পর, রাত পৌনে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন আফরোজা আব্বাস। কার্যালয় সূত্র জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তোলা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইতেই তাকে ডাকা হয়। তার আগমনকে কেন্দ্র করে কার্যালয়ের বাইরে কয়েকশ বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে মির্জা আব্বাসের পক্ষে স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, 'নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু অভিযোগ করেছেন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। তবে এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির