অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে বাড্ডা থানা পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

রাজধানীর বাড্ডা থানা এলাকায় উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহের পরিচয় শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ।

বাড্ডা থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে থানাধীন ৪১ নম্বর সাতারকুল ওয়ার্ডের ইয়াছিন নগর খাল থেকে কচুরিপানার ভেতর ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। বাম হাতে ইংরেজি ‘S’ আকৃতির একটি ট্যাটু রয়েছে এবং হাতে একটি ব্রেসলেট ছিল। এছাড়া বাম হাতের বৃদ্ধাঙ্গুলি নেই। গলায় সাদা রঙের একটি চেইন ছিল। মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও কালো রঙের একটি জামা ছিল।

এ ঘটনায় বাড্ডা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২১ এবং তারিখ ১৭ জুন ২০২৬।

পুলিশ জানিয়েছে, প্রকাশিত ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ তার পরিচয় শনাক্ত করতে পারলে দ্রুত বাড্ডা থানার ডিউটি অফিসার, তদন্তকারী কর্মকর্তা বা অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর:
ডিউটি অফিসার: ০১৩২০-০৪১৫০৭
তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আবু জাফর হাওলাদার: ০১৭১২-৫২১৬০০
অফিসার ইনচার্জ: ০১৩২০-০৪১৫০০

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর