ঐতিহাসিক জুলাই শহীদ দিবস: রাঙামাটি জেলা পরিষদের গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
​আজ ১৬ জুলাই ২০২৬, বাংলাদেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণীর জাতীয় দিবস হিসেবে ঐতিহাসিক 'জুলাই শহীদ দিবস' পালিত হচ্ছে। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ বীর ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিতে সারা দেশে গভীর শ্রদ্ধায় দিবসটি উদযাপন করা হচ্ছে।

​দিবসটি উপলক্ষে আজ দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে এবং সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী পৃথক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

​জাতীয় এই কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলাতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আজ সকাল নয়টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়  মাধ্যমে সকালের কর্মসূচির সমাপ্তি ঘটে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য মো. হাবীব আজম, সদস্য বৈশালী চাকমা, সদস্য নাইউ প্রু মারমা, সদস্য সাগরিকা রোয়াজা,  সদস্য ক্যওশিং মারমা, সদস্য দয়াল দাশ, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো:রিজাউল করিম  প্রশাসনিক কর্মকর্তা আনন্দতিষ্য চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান