নৌকার মনোনয়ন কেনা নায়িকা এবার ভোট চাইছেন ধানের শীষের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ভোটের আর মাত্র দুই দিন বাকি থাকায় প্রচারণার মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখরা। সেই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলাকে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষের সমর্থনে একদল শিল্পী প্রচারণায় অংশ নেন। এ সময় শিমলার সঙ্গে ছিলেন সংগীতশিল্পী মনির খান ও রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান এবং অভিনেতা শাহেদ।

প্রচারণাকালে শিল্পীরা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিমলা জানান, তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইতেই মাঠে নেমেছেন। তিনি বলেন, অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে এবং তারা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে এবারের নির্বাচনী প্রচারণায় শিমলাকে ধানের শীষের পক্ষে দেখা যাওয়ায় অনেকের মধ্যেই বিস্ময়ের সৃষ্টি হয়েছে। কারণ, গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন এই অভিনেত্রী।

মনোনয়ন ফরম কেনার পর সে সময় বিভিন্ন গণমাধ্যমে শিমলা নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করেন। তিনি তখন বলেছিলেন, কথাটি শুনতে হাস্যকর লাগতে পারে জেনেও তিনি সত্য বলছেন। তার ভাষ্য অনুযায়ী, স্বপ্নে অনেক কিছুই দেখা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। এমনকি একটি স্বপ্নে প্রধানমন্ত্রী তাকে কিছু দিচ্ছেন বলেও তিনি দেখেছেন, যা তাকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় আশাবাদী করে তোলে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে শিমলার। প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে তিনি দর্শকদের নজরে আসেন। পরবর্তীতে একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেন এই অভিনেত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ