মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়: ঝিলিকখ্যাত তিথি

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৮:৫০
ছবি: সংগৃহীত

গরুর মাংস খাওয়ার বিষয়ে প্রকাশ্যে নিজের পছন্দের কথা জানিয়ে আলোচনায় আসা অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ঝিলিকখ্যাত অভিনেত্রী তিথি বসু। তবে তার মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশে আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ চক্রবর্তী। সেখানে ইলিশের পাশাপাশি গরুর মাংস খাওয়ার প্রতি নিজের আগ্রহের কথাও জানান তিনি। এরপর তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

বিষয়টি নিয়ে তিথি বসু সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজিতের বক্তব্যকে সমর্থন করেন। তার মতে, বিশ্বজিৎ একজন জ্যেষ্ঠ শিল্পী এবং ব্যক্তি হিসেবেও তিনি সম্মানযোগ্য। নিজের পছন্দ ও অভিজ্ঞতা থেকেই তিনি কথা বলেছেন বলেও মন্তব্য করেন তিথি।

তিথি বলেন, কেউ বাংলাদেশে গিয়ে কী খাবেন বা কী খাবেন না, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একইভাবে একজন মানুষের খাদ্যাভ্যাসও তার ব্যক্তিগত বিষয় বলে মনে করেন তিনি।

নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে অভিনেত্রী দাবি করেন, বিনোদন অঙ্গনের অনেকেই প্রকাশ্যে কিংবা ব্যক্তিগতভাবে গরুর মাংস খেয়ে থাকেন। এমনকি অতীতে বিভিন্ন ধারাবাহিকের সেটে কাজ করা কিছু শিল্পী ও অভিনেতার মধ্যেও এ ধরনের খাদ্যাভ্যাস দেখেছেন বলে জানান তিনি।

তিথির আরও দাবি, কলকাতার বিভিন্ন জনপ্রিয় খাবারের স্থানেও তিনি অনেক হিন্দুকে গরুর মাংস খেতে দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, সংগীত ও টেলিভিশন অঙ্গনের পরিচিত অনেক ব্যক্তিও বিভিন্ন সময়ে বিফ খেতে যেতেন।

এক পর্যায়ে তিথি বলেন, গরুর মাংস খাওয়া শুধু একটি নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার দাবি, যারা প্রকাশ্যে বিষয়টি বলেন না, তাদের মধ্যেও অনেকে ব্যক্তিগতভাবে গরুর মাংস খেয়ে থাকেন।

তবে তিথির এই বক্তব্য নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেউ তার খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন। অনেকে আবার মনে করছেন, ব্যক্তিগত পছন্দের বিষয় হলেও এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দেওয়ার প্রয়োজন ছিল কি না, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।

বিশ্বজিৎ চক্রবর্তীর মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে সমর্থন জানাতে গিয়ে এবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘ঝিলিক’খ্যাত তিথি বসু।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান