নির্বাচনী প্রচারণায় সরব হুমায়ূন-আনোয়ার প্যানেল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রচারণায় সরব হয়ে উঠেছে আদালতপাড়া। বুধবার ( ২০ আগস্ট) দুপুরে সরকার হুমায়ূন কবির ও আনোয়ার প্রধানের নেতৃত্বে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালান।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থীরা সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের কাছে ভোট চান এবং নির্বাচিত হলে সমস্যার সমাধান ও পাশে থাকার অঙ্গীকার করেন। পরে স্লোগান দিতে দিতে তারা আদালত প্রাঙ্গণ ও বার ভবন প্রদক্ষিণ করেন।

প্রচারণায় অংশ নিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আইনজীবীদের দক্ষ নেতৃত্ব না থাকলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুরান কোর্টে চলে যাবে। এতে বিচারপ্রার্থী, বিচারক ও আইনজীবীদের ভোগান্তি বাড়বে। আমরা তা হতে দেব না।” তিনি দাবি করেন, তাদের প্যানেলের পক্ষে ৭০-৮০ ভাগ ভোটার রয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজয় নিশ্চিত।

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ, কার্যকরী সদস্য প্রার্থী আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি