নেতানিয়াহু যুদ্ধাপরাধী, গ্রেপ্তার করতে চান মামদানি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি নেতানিয়াহুর অংশ নেওয়ার কথা রয়েছে।

‘দ্য নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, নেতানিয়াহুর জায়গা আন্তর্জাতিক অপরাধ আদালত বা হেগে। তার দাবি, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ এনেছে এবং গাজা সংঘাতকে কেন্দ্র করে তার কর্মকাণ্ড নিয়ে অনেকেই একই মত পোষণ করেন।

মামদানি বলেন, নিউইয়র্কের আইন যতটুকু অনুমতি দেবে, তিনি ততটুকুই করবেন। তবে কোনো বিদেশি নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনগত ক্ষমতা তার রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে সিটির আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান মেয়র।

এদিকে মামদানির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন, মেয়র নিজের দায়িত্ব পালনের বদলে ইসরায়েলের বিরুদ্ধে ‘শত্রুতা উসকে দিচ্ছেন’।

ড্যানন বলেন, নেতানিয়াহু নিউইয়র্কে আসবেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন।

এর আগে নির্বাচনী প্রচারণার সময়ও নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন জোহরান মামদানি। অন্যদিকে, সম্প্রতি নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তুলে তার সমালোচনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান