বুধবার (১৪ জানিুয়ারি) দুপুর থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে বলে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় খবরটি। এই পরিস্থিতিতে বুধবার বিকেল পাঁচটার দিকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা প্রেরণ করেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
মো. আসাদুজ্জামান বলেন, 'যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। তবে নভেম্বরে এনসিপির ওই কার্যালয়টি স্থানান্তর করে আফতাবনগর এলাকায় নেওয়া হয়। এটি কোনোভাবেই বলা যাবে না এনসিপির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়েছে।'