নাহিদের জন্য কোন আসন ছাড়লেন জামায়াত প্রার্থী?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন জোটে সদ্য যুক্ত হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে তিনি এই আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে আতিকুর রহমান এই ঘোষণা দেন। বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে তিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান গত প্রায় ১০ মাস ধরে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) আসনে জনমত গঠনে সক্রিয় ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, সর্বশেষ জরিপে জামায়াতে ইসলামী ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে সেখানে উল্লেখযোগ্য জনসমর্থন তৈরি হয়েছিল। তবুও সংগঠনের সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ‘বড় জিম্মাদারি থেকে মুক্তি’ হিসেবে উল্লেখ করেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে তিনি ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গেছেন বলেও জানান। এই স্বল্প সময়ে রামপুরা ও বাড্ডা এলাকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আতিকুর রহমান তার সহযাত্রী, নারী কর্মী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, যারা রাত জেগে পোস্টার লাগিয়েছেন কিংবা রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছেন, তাদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার সময় কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার রাজনৈতিক ত্যাগ, উদারতা এবং সংগঠনের প্রতি আনুগত্যের প্রশংসা করেন।

উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে সম্প্রতি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হওয়ার পর আসন সমঝোতার প্রক্রিয়ায় ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামকে জোটের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই নতুন রাজনৈতিক সমীকরণের ঘোষণা দেন। বৃহত্তর ঐক্যের স্বার্থে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান আতিকুর রহমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির