মুন্সীগঞ্জে ডিবি পুলিশের জোড়া অভিযান: ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ। রোববার (৫ জুলাই ২০২৬) রাতে মুন্সীগঞ্জ সদর থানার দুর্গাবাড়ি ও মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল মুন্সীগঞ্জ সদর থানার দুর্গাবাড়ি এলাকার মাসুম সৈয়ালের বাড়ির পাশের পাকা সড়কে প্রথম অভিযান চালায়। সেখান থেকে ৬০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মুন্সীগঞ্জ সদর থানার দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত আব্দুল সত্তারের ছেলে রোমান সরকার (৪৪) এবং দুর্গাবাড়ি এলাকার কাদের সৈয়ালের ছেলে মো. মাসুম সৈয়াল (৪৭)।

পরে গ্রেপ্তার দুই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করলে রোমান সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) এলাকার মাসুম বেপারীর মিলের সামনের ফাঁকা জায়গায় দ্বিতীয় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে ২০০ পিস ইয়াবাসহ মাসুম বেপারী (৪৮) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মোবারক বেপারীর ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক দুই অভিযানে তিন আসামির কাছ থেকে মোট ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মো. শফিকুল ইসলাম/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার