মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

চিত্রনায়িকা শবনম বুবলীর ঘরে কন্যাসন্তান আসার খবর প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে চলছে জোর আলোচনা। তবে এই আলোচনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাকিব-বুবলীকে অভিনন্দন জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি রহস্যময় পোস্ট নিয়ে এখন নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে মিষ্টি জান্নাত তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

মিষ্টি জান্নাত তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।”

তিনি প্রথম অংশে শাকিব-বুবলীকে কন্যাসন্তানের জন্য অভিনন্দন জানালেও শেষের লাইনে থাকা ‘এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা’ এবং সঙ্গে জুড়ে দেওয়া ইমোজিটি নেটিজেনদের মধ্যে তুমুল কৌতূহল ও নানা ধরনের জল্পনা তৈরি করেছে। মিষ্টি জান্নাত এই ‘আরেকজন’ বলতে কাকে ইঙ্গিত করেছেন, তা নিয়ে কমেন্ট বক্সে ভক্তদের প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে।

এর আগে শুক্রবার বিকেলে শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা