মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তাদের দাবি, ইরাক সীমান্তসংলগ্ন খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের আকাশসীমায় ড্রোনটি গুলি করে নামানো হয়েছে। রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এমকিউ-৯ একটি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন আকাশযান, যা গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং প্রয়োজন হলে নির্ভুল বিমান হামলার জন্য ব্যবহৃত হয়।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার পর বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে।

এ ছাড়া ইরান দাবি করেছে, কুয়েতের ক্যাম্প বুহরিংয়ের একটি গোলাবারুদের ডিপো এবং আলি আল সালেম বিমানঘাঁটির বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দেশটির বিভিন্ন এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি নিশ্চিত করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী