লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি এর উদ্যোগে আজ ৫২ তম হ্যাপি বাংলাদেশ লিও ডে উদযাপন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

লিও ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটির প্রেসিডেন্ট লিও বিনি ইয়ামিন সিয়াম বলেন:আমরা লিও ক্লাব করি কারণ আমরা অসহায়,দুর্ভিক্ষ,অসুস্থ,সমাজে নানা অধিকার থেকে বঞ্চিত মানুষদের চিকিৎসা,আর্থিক সাহায্য সহযোগিতা ইত্যাদি কাজে নিয়োজিত থাকি। লিও ক্লাব অফ ঢাকা নারায়ণগঞ্জ সিটি প্রেসিডেন্ট হিসেবে স্বেচ্ছায় অন্ধকার জীবন অতিবাহিত করছে এমন অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে পেরে এবং তাদের সাহায্য সহযোগিতা করতে পেরে আমি গর্বিত।যতদিন বেঁচে থাকব আমি এবং আমার লিও ক্লাবের সকলকে নিয়ে সব সময় অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে যাব।আরআজ বাংলাদেশ লিও ক্লাব এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনটি সকল লিওবৃন্দদের নিয়ে উদযাপন করলাম।

এছাড়াও লিও পাস্ট প্রেসিডেন্ট ও পরিচালক আরজু আহম্মেদ রুবেল বলেন: লিও ক্লাব একটি স্বেচ্ছাসেবক ক্লাব।আমরা স্বেচ্ছায় নিজেদের পকেটে টাকা খরচ করে গরিব,অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকি এবং আর্থিকভাবে লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ আমাদের ডোনেশন করেন।আমরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা,চক্ষু পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয়,স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুল সামগ্রী বিতরণ, অসহায় মানুষদের নগদ অর্থ দিয়ে সহায়তা,পরিবারের এক মাসের খাদ্য সামগ্রী বিতরন ইত্যাদি কার্যক্রম করে থাকি। আমাদের প্রতিটি লিও সদস্যবৃন্দরা সব সময় যাতে এভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে,সকলে এই দোয়া ও ভালোবাসা রাখবেন।

উক্ত লিও প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন লিও ক্লাবের চীফ এডভাইজার লায়ন মাসুদুর রহমান শামীম MJF, লিও এডভাইজার লায়ন মোঃ গোলাম হোসেন,লিও এডভাইজার লায়ন আশিকুর রহমান রাকিব,জয়েন্ট ট্রেজারার লায়ন তানভীর আলম চৌধুরী সনেট। লিওদের মধ্যে উপস্থিত  ছিলেন লিও ক্লাব প্রেসিডেন্ট লিও বিনি ইয়ামিন সিয়াম, লিও পাস্ট প্রেসিডেন্ট ও পরিচালক লিও আরজু আহমেদ রুবেল,সচিব লিও তাসনিম আহমেদ আরাফাত,কোষাধ্যক্ষ লিও শেখ বৃষ্টি,জয়েন্ট ট্রেজারার লিও আয়মান কবির জারিফ, টেলটুইস্টার লিও মাহাবুবুর রহমান আকিব,সদস্য লিও শরিফুল ইসলাম সিয়াম,লিও ইমাম হোসেন,লিও সফিকুল ইসলাম,লিও আবেদ সারোয়ার,লিও শরিফুল ইসলাম শুভ,লিও ওয়াজিয়া অনন্যা,লিও পুর্নপমা অর্পিতা সহ অন্যান্য লিও সদস্যবৃন্দরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি