কুবিতে ইএলডিসির উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক এমটিডিপি ৬.০ সেশন অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্টারপ্রেনারশিপ লিডারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি) ৬.০’ শীর্ষক দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ সেশন।

শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ সেশন শুরু হয়। এতে ক্লাবের নবনিযুক্ত ৩০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অংশ নেন।

শারমিন জিলিক ও আসিফ ফেরদৌস জিদনীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর শাহরিয়ার আলম সাফল্য এবং কাজী যুহায়ের আনান লাযিম।

দিনব্যাপী এ আয়োজনে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের (এমটি) নেতৃত্বগুণ, দায়িত্ববোধ, দলগত কাজের সক্ষমতা এবং ক্লাবের মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি ভবিষ্যতে ইএলডিসির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেশনে অংশগ্রহণকারী ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব বলেন, “আজ ইএলডিসির ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে আমার প্রথম দিন ছিল। এ সেশনের মাধ্যমে ইএলডিসির ইতিহাস ও যাত্রাপথ সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি অ্যালামনাই নেটওয়ার্ক, ক্লাবের নিয়ম-কানুন এবং আমার বিভাগের দায়িত্ব সম্পর্কে ধারণা পেয়েছি। দিনটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক। ইএলডিসির একজন সদস্য হিসেবে অবদান রাখতে এবং নিজের দক্ষতা আরও উন্নত করতে আমি অত্যন্ত আগ্রহী।”

ইএলডিসির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, “নতুন ম্যানেজমেন্ট ট্রেইনিদের মধ্যেই আমরা ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব দেখতে পাই। এই সেশন তাঁদের আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও দলগত মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। ইএলডিসিকে সামনে এগিয়ে নিতে এমটিডিপি ৬.০ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।”

ক্লাবের সভাপতি আবদুল আল নোমান বলেন, “নেতৃত্ব শুধু শেখার বিষয় নয়, বরং দায়িত্ব গ্রহণ, সিদ্ধান্ত নেওয়া এবং একটি সংগঠনকে কার্যকরভাবে পরিচালনার সক্ষমতা অর্জনের বিষয়। সেই লক্ষ্য থেকেই এমটিডিপি ৬.০ আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ম্যানেজমেন্ট ট্রেইনিরা শুধু ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগই পাবে না, বরং সংগঠনের কার্যক্রম, দায়িত্ববোধ, দলগত কাজ এবং নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতাও অর্জন করবে। তাদের উন্নয়নের জন্য আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মশালা, প্রশিক্ষণ সেশন এবং উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা করেছি, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

উল্লেখ্য, ইএলডিসির ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এ বছর ১৩০ জন আগ্রহীর মধ্য থেকে অ্যাপটিটিউড টেস্ট ও ভাইভার মাধ্যমে বাছাই করে ৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তাদের জন্যই ইএলডিসি ষষ্ঠবারের মতো আয়োজন করেছে ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি) ৬.০।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. এইচএসসি-সমমানের ফল প্রকাশ হতে পারে ৭-১৫ নভেম্বরের মধ্যে সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. এইচএসসি-সমমানের ফল প্রকাশ হতে পারে ৭-১৫ নভেম্বরের মধ্যে সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়